
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক দুটি হামলায় হামাসের দুই সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
নিহত দুজনের পরিচয় প্রকাশ
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হামলায় নিহত দুজন হলেন ইব্রাহিম ফাওজি ইসমাইল মোহসেন ও মোহাম্মদ কামেল সুলেইমান মোহসেন।
আনাদোলু স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিহত মোহাম্মদ কামেল সুলেইমান মোহসেনের বয়স ছিল ৩৬ বছর। তিনি তার ভাই খলিলের কবর জিয়ারত করতে আল-সাওয়ারহা কবরস্থানে গিয়েছিলেন।
ভাইয়ের কবর জিয়ারতে গিয়ে ড্রোন হামলায় নিহত
স্থানীয় সূত্রের দাবি, আল-সাওয়ারহা কবরস্থানে ভাইয়ের কবর জিয়ারত করার সময় ড্রোন হামলার শিকার হন মোহাম্মদ কামেল সুলেইমান মোহসেন। ওই হামলাতেই তিনি নিহত হন বলে জানিয়েছে সূত্রটি।
তার ভাই খলিলকে ২০২৪ সালের ১১ মে দেইর আল-বালাহ এলাকায় হত্যা করা হয়েছিল।