
ওমানের উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে ‘অজ্ঞাত আকাশযান বস্তু’ আঘাত হানার ঘটনায় দেশটির একজন নাবিক প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, হামলার সময় ‘এমএসভি আল ইউসুফি’ নামের ট্যাঙ্কারটিতে ১৪ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘১৩ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং ওমানি কোস্ট গার্ড তাদের উদ্ধার করেছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের একজন নাবিক, গুজরাটের গন্ধর নহিম আজিজ, আঘাতের কারণে মারা গেছেন।’
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল খাতে নাবিক সরবরাহের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি ভারত। ২০২৫ সালে দেশটির সক্রিয় নাবিকের সংখ্যা ছিল তিন লাখ ২০ হাজারের বেশি।