
বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’-এর জন্য ১০ জন কবি ও লেখকের নাম প্রকাশ করা হয়েছে।
গতকাল শুক্রবার সোনার বাংলা সাহিত্য পরিষদের সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, কবিতা বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ এবং ড. হাফিজ রহমান। শিশুসাহিত্য বিভাগে নির্বাচিত হয়েছেন হাসনাত আমজাদ।
কথাসাহিত্য বিভাগে পুরস্কার পাচ্ছেন সমীর আহমেদ, রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন এবং নুসরাত সুলতানা।
সোনার বাংলা সাহিত্য পরিষদ জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রতিষ্ঠানটি গত নয় বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়ে আসছে। প্রতি বছর আয়োজনের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়।