
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত গণভোটে চারটি আসনে ‘না’ ভোট এগিয়ে থাকার তথ্য পাওয়া গেছে।
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল শিট থেকে জানা যায়, এখন পর্যন্ত গণনা অনুযায়ী বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-১৩ আসনে ‘না’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে চূড়ান্ত ফলাফলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ইসি সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, বান্দরবানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি এবং ‘না’ ভোট ৯০ হাজার ১৫৬টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন।
চট্টগ্রাম-১৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৮০ হাজার ৫৮০টি, বিপরীতে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। এখানে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন।
রাঙামাটিতে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৭১ হাজার ৬৯৯টি হলেও ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। এ জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।
খাগড়াছড়িতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি এবং ‘না’ ভোট ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। এখানে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।