
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় দেশের সব সম্প্রচার মাধ্যমকে ভাষণ সম্প্রচারের জন্য অনুরোধ জানিয়েছে এবং বিটিভিকে এই উদ্যোগের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করেন। একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।