
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাহরাইনের রাজা Hamad bin Isa Al Khalifa। কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এ শোকবার্তা পৌঁছে দেওয়া হয়।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হামাদ বিন ইসা আল খলিফা–এর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রাজার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেন।
টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন যে, ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে তিনি রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সমবেদনা জানান।
আলোচনায় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, তার দেশের সরকার বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। এ ঘটনায় সহযোগিতার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
এর আগে একই দিন সোমবার বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয় বলে জানা গেছে।