
নতুন সংসদের যাত্রার শুরুতেই গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত—ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সংসদের প্রথম অধিবেশনেই সদস্যদের সমর্থনের ভিত্তিতে তিনি এই দায়িত্ব পান।
বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। অধিবেশনে তার নাম ঘোষণার পর তাৎক্ষণিকভাবে বিএনপির পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে বিরোধী দলের পক্ষ থেকেও এ প্রস্তাবের সমর্থন আসে। বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সভাপতির পদে তার নাম সমর্থন করেন।
ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই পরবর্তী সময়ে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।