
ত্রয়োদশ জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। নতুন সংসদের অধিবেশনেই এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনে জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের পক্ষেই একমাত্র মনোনয়ন জমা পড়েছে।
এরপর বিষয়টি সংসদে প্রস্তাব আকারে উপস্থাপন করা হলে সদস্যদের সম্মতিতে তা গৃহীত হয়।
প্রস্তাবটি ভোটে তোলা হলে সংসদ সদস্যদের ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তা অনুমোদিত হয় এবং এর মধ্য দিয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।