
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সংসদের অধিবেশনে প্রস্তাব পাসের মাধ্যমে তিনি এই দায়িত্ব লাভ করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সর্বসম্মতভাবে তাকে এই পদে নির্বাচিত করা হয়। জানা যায়, ডেপুটি স্পিকার পদে একমাত্র প্রার্থী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।
পরে বিষয়টি সংসদে প্রস্তাব আকারে উপস্থাপন করা হলে ভোটে তা গৃহীত হয় এবং সদস্যদের ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রস্তাবটি পাস হয়। এর মধ্য দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন।