
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকাসহ ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২৯ মার্চ) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।