
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ন্যায্য দাবি পূরণ করাই সরকারের অগ্রাধিকার। স্বাধীনতা যুদ্ধের সময় জনগণকে বিভ্রান্ত করা যে শক্তি ছিল, সেই শক্তি এখনো বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
সোমবার (২৭ এপ্রিল) যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত করতে একটি মহল সক্রিয় রয়েছে। তার ভাষায়, “নির্বাচনের আগে কেউ কেউ বিভ্রান্তিমূলক প্রতিশ্রুতি দিয়েছিল।”
তারেক রহমান আরও বলেন, জনগণ বিএনপিকে দেশের সেবা করার জন্য সমর্থন দিয়েছে এবং তাদের ওপর আস্থা রেখেছে।
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি অতীতে ফ্যাসিবাদের প্রসঙ্গে ভিন্ন অবস্থান নিয়েছে এবং এখনো নানা বিতর্কিত রাজনৈতিক যোগাযোগ বজায় রেখেছে।
জনগণের কল্যাণ প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি ধাপে ধাপে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, জনগণ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন চায়, আর সেই লক্ষ্য বাস্তবায়নেই দল কাজ করবে।