
সরকারি আনুষ্ঠানিকতার বাইরে কিছুটা ভিন্ন দৃশ্য দেখা গেল রাজধানীতে। বুধবার (৬ মে) সন্ধ্যায় সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে যোগ দিতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা অনুষ্ঠানস্থলের পথে বের হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।