
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে সংযুক্ত উপসচিব মো. আব্দুল মমিন সরকারকে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) পদে বদলি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, বর্তমান পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিককে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।