
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় জানায়, আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিদ্যমান মূল্য বহাল রাখা হয়েছে। নতুন এ মূল্য ১ আগস্ট থেকে কার্যকর হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকাই থাকবে।
এর আগে জুলাই মাসেও একই দামে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হয়েছে।
অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বার্তায় কমিশন জানায়, আগস্ট মাসের জন্য প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা, যা বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হবে।
উল্লেখ্য, জুলাই মাসে প্রতি লিটার ফার্নেস অয়েলের মূল্য ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।