
দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।
‘এসডিজি ভিলেজ’ প্রকল্পের আওতায় থাকা তিনটি গ্রাম হলো—রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।
দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে বর্তমান সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি লক্ষ্যের আলোকে প্রকল্পের আওতাভুক্ত গ্রামগুলোতে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো এবং বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা হবে।
এ ধরনের সুযোগ পাওয়ায় রাঙামাটির মিতিঙ্গাছড়ি গ্রামের বাসিন্দারা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।