
ঠাকুরগাঁওয়ে দুদিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাষ্ট্রপতির ঢাকায় ফেরার বিষয়টি জানিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং।
প্রেস উইং জানায়, দুদিনের সফর শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদে ঢাকায় পৌঁছেছেন।
এর আগে রোববার দুপুর দেড়টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। পরে হাত নেড়ে স্থানীয়দের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। এ সময় নাগরিক সংবর্ধনা কমিটি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।