
সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রভাবে ঢাকা থেকে দেশটিতে চলাচলকারী ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। গত চার দিনে ৮৯টি ফ্লাইট বাতিল হওয়ায় সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী আটকা পড়েছেন।
বুধবার বিকেলে এ তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ।
তিনি জানান, গত চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৩৯টি সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে আরও ৫০টি।
কাওছার মাহমুদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের এ ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে।