
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নিজেদের বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ জন্য সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।