.jpg)
বাংলাদেশ ব্যাংক গত রবিবার জারি করা এক প্রজ্ঞাপনে আজ শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়। দুর্গাপূজার ছুটির কারণে তৈরি হওয়া কর্মদিবসের ঘাটতি সমন্বয়ের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার শারদীয় দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি দপ্তর বন্ধ থাকবে।
একই সময়ে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক ও শেয়ারবাজারেও কার্যক্রম বন্ধ থাকবে। পাঁচ দিনের ছুটি শেষে পরবর্তী কর্মদিবসে এসব প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।