
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত রয়েছেন।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি কয়েকটি আইনের খসড়া অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করবেন এবং বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বিস্তারিত তুলে ধরবেন।