
জাতীয় সংসদের অধিবেশনে মঙ্গলবার (৩১ মার্চ) জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন। তিনি বলেন, “আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান।
মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।”
তিনি এই দাবির সঙ্গে স্বাধীনতার অর্ধশতাব্দী পার হওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন এবং বলেন, “বাংলাদেশের স্বাধীনতার আজ ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে অনেক সরকারই গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে। মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যদি বলে থাকি, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি।”
এটি জাতীয় সংসদে প্রথমবারের মতো তিনি নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে প্রকাশ্যভাবে পরিচয় করানোর ঘটনা।