
নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী মো. নজরুল ইসলামকে এবার নিজের সংসদীয় আসন ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি স্বপ্রণোদিত হয়ে পদত্যাগ না করলে তাঁর সংসদ সদস্য পদ বাতিলের আইনি ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর কথা জানিয়েছে দলটি।
বুধবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজী নজরুলের সদস্যপদ ও বর্তমান অবস্থান স্পষ্ট করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন:
‘গাজী নজরুল এখন আর জামায়াতের কেউ নন। ফলে তিনি জামায়াতের এমপি নন। তাই এই বিষয়ে যেসব আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে সবই নেওয়া হবে।’