
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও দরিদ্র-অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়ে এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা-১৭ সংসদীয় আসনের নিজ নির্বাচনি এলাকার মহাখালী কড়াইলের টিঅ্যান্ডটি মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজনে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও অংশ নেবেন।