বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
এক নজরে লং মার্চের রুট ও সময়সূচি:
-
সকাল ৭:০০ - ৮:০০ (ঢাকা): শাপলা চত্বরে উপস্থিতি, জমায়েত ও উদ্বোধনী সমাবেশ।
-
সকাল ৯:০০ (সিদ্ধিরগঞ্জ): চিটাগাং রোডের ট্রাক স্ট্যান্ডে প্রথম পথসভা।
-
দুপুর ১২:০০ (কুমিল্লা): নূর হোটেলের লবি সংলগ্ন মাঠে কর্মসূচি ও দুপুরের খাবার।
-
দুপুর ৩:০০ (ফেনী): মহিপালে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচি।
-
বিকেল ৫:০০ (মিরসরাই): ইন্ডাস্ট্রিয়াল শহর মিরসরাইয়ে জমায়েত ও বক্তব্য।
-
রাত ৯:০০ (চট্টগ্রাম): ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে সমাপনী মহাসমাবেশ।
জনভোগান্তি নিরসনে নেয়া পদক্ষেপ
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সড়কের একটি মাত্র লেন ব্যবহার করে গাড়িবহর পরিচালনা করা হবে, যাতে সাধারণ পরিবহন ও অ্যাম্বুলেন্স চলাচলে কোনো ব্যাঘাত না ঘটে। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম উপস্থিত ছিলেন।