
চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজের দাপ্তরিক কার্যালয়ে কাজ শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
বিএনপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনেও অংশ নেবেন মির্জা আব্বাস।
এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপির এই নেতা।
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে বৃহস্পতিবার থেকেই সংসদীয় কার্যক্রমে সক্রিয় হলেন মির্জা আব্বাস।