
পবিত্র মক্কা নগরীতে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর ঘর কাবা শরিফ অবস্থিত হওয়ায় পবিত্র মক্কা নগরী বিশেষ মর্যাদার অধিকারী। এটি বিশ্বের অন্যতম পবিত্র স্থান।
তার ভাষ্য, মক্কায় কোনো ধরনের হামলা হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব।
ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে জামায়াতের আমির বলেন, হামলাকারী হুতি হোক কিংবা অন্য কোনো পক্ষ—মক্কার মতো পবিত্র স্থানে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।