
যারা নাশকতা করছে, তাদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে। প্রশাসনের উচিত তাদের বিচারের মুখোমুখি করা।
বর্তমান সরকার শুধু পরিকল্পনা করে বসে নেই উল্লেখ করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ সংগ্রাম করে দেশ এগিয়ে নিচ্ছে। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে।
বিগত ১৭ বছর ধরে বিএনপির কর্মীরা অনাহারী, এমন দাবি করে তাদের জন্য বাংলামোটরে গণভিক্ষা কর্মসূচির ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এ ঘোষণা দেন।
হাসনাত লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি!
ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’
তিনি আরও লিখেছেন, ‘চাঁদাবাজির বিকল্প হিসেবে আজ ‘পুনর্বাসন দানবাক্স’ চালু করা হবে। সেই প্রকল্পের অংশ হিসেবে আজ বিকেল ৪টায় বাংলামোটরে উন্মুক্ত করা হবে বিশেষ দানবাক্স।