
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে ফাঁসির মুখোমুখি করতে ভারত কখনোই রাজি হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান লেখেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান যে ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যেকোনো নাগরিক তার নিজ দেশে যেতে পারেন, তবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়!’
তিনি আরও লেখেন, ‘এ বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি শুধু বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরতে পারবে।’
রাশেদ খান বলেন, ‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নোত্তর শুনে মনে হলো যে ভারত কখনোই তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য ফেরত পাঠাবে না। শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছে না, রণধীর জয়সোয়াল এটা মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিলেন।’