
গ্রুপ পর্বের সব হিসাব-নিকাশ শেষ। এখন বিশ্বকাপে শুরু হচ্ছে আসল পরীক্ষা—নকআউট পর্ব। একটি ভুলই শেষ করে দিতে পারে শিরোপার স্বপ্ন। তাই প্রতিটি ম্যাচই এখন বাঁচা-মরার লড়াই।
শনিবার (২৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১০৯ ম্যাচের টুর্নামেন্টে প্রথম ৭০টি ম্যাচ শেষে পর্দা নেমেছে গ্রুপ পর্বের। এখন বিশ্বকাপ প্রবেশ করছে ‘রাউন্ড অব ৩২’ বা শেষ বত্রিশের লড়াইয়ে।
আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পর্বের ম্যাচগুলো।
নতুন প্রতিযোগিতা কাঠামো অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে গ্রুপপর্বে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি দল।
এবারের শেষ বত্রিশের লড়াইয়ে ফুটবলের পরাশক্তিদের পাশাপাশি কঙ্গো প্রজাতন্ত্রের মতো দলের ঐতিহাসিক অগ্রযাত্রাও বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
নকআউট পর্বের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক কানাডা। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর প্রতিদিনই অনুষ্ঠিত হবে একাধিক হাইভোল্টেজ ম্যাচ।
রাউন্ড অব ৩২-এর সূচি (বাংলাদেশ সময়)
২৯ জুন ২০২৬
কানাডা–দক্ষিণ আফ্রিকা — দিবাগত রাত ১টা
ব্রাজিল–জাপান — রাত ১১টা
৩০ জুন ২০২৬
জার্মানি–প্যারাগুয়ে — দিবাগত রাত ২টা ৩০ মিনিট
নেদারল্যান্ডস–মরক্কো — সকাল ৭টা
আইভোরি কোস্ট–নরওয়ে — রাত ১১টা
১ জুলাই ২০২৬
ফ্রান্স–সুইডেন — দিবাগত রাত ৩টা
মেক্সিকো–ইকুয়েডর — সকাল ৭টা
ইংল্যান্ড–ডিআর কঙ্গো — রাত ১০টা
২ জুলাই ২০২৬
বেলজিয়াম–সেনেগাল — দিবাগত রাত ২টা
যুক্তরাষ্ট্র–বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা — ভোর ৬টা
৩ জুলাই ২০২৬
স্পেন–অস্ট্রিয়া — দিবাগত রাত ১টা
পর্তুগাল–ক্রোয়েশিয়া — ভোর ৫টা
সুইজারল্যান্ড–আলজেরিয়া — সকাল ৯টা
৪ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়া–মিশর — দিবাগত রাত ১২টা
আর্জেন্টিনা–কেপ ভার্দে — দিবাগত রাত ৪টা
কলম্বিয়া–ঘানা — সকাল ৭টা ৩০ মিনিট
নকআউট পর্বের সব ম্যাচই হবে সিঙ্গেল-এলিমিনেশন পদ্ধতিতে। অর্থাৎ, যে দল হারবে, তাদের বিশ্বকাপ যাত্রা সেখানেই শেষ হবে। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে হবে ৩০ মিনিটের অতিরিক্ত সময় (দুই অর্ধে ১৫ মিনিট করে)। এরপরও সমতা থাকলে বিজয়ী নির্ধারণ করা হবে টাইব্রেকার বা পেনাল্টি শুটআউটের মাধ্যমে।