
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরে বাঁচা-মরার এই ম্যাচে টস জিতে সিদ্ধান্তটি নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়।
তবে শুধু জয় পেলেই ফাইনালের টিকিট নিশ্চিত হবে না বাংলাদেশের। ফাইনালে জায়গা করে নিতে হলে জয়ের ব্যবধানের পাশাপাশি রানরেটের সমীকরণও মিলাতে হবে।
বাংলাদেশ আগে ব্যাট করে ২৩৫ বা তার কম রান করলে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে। আর ২৩৬ বা তার বেশি রান তুলতে পারলে ৪০ রানের জয়েই যথেষ্ট হবে। এমন ফল হলে টুর্নামেন্টে মোট রান করার হারে জিম্বাবুয়েকে পেছনে ফেলার সুযোগ থাকবে বাংলাদেশের।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। রিশাদ হোসেনের সঙ্গে জায়গা হয়নি মোসাদ্দেক ও সোহানের। একাদশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।
আফগানিস্তানের একাদশেও এসেছে দুটি পরিবর্তন। ফজল হক ও জিয়াউরের জায়গায় সুযোগ পেয়েছেন ইয়ামিন ও বিলাল।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গজনফর, ইয়ামিন আহমদজাই ও বিলাল সামি।