
ঘুষের শিকার হওয়া সেবাপ্রার্থীদের হয়রানি মুক্ত এবং এমন আর্থিক দূর্নীতি বন্ধের উদ্দেশ্যে সম্প্রতি তৈরি হয়েছে 'ঘুষ.সাইট' নামে অভিনব এক ডিজিটাল প্ল্যাটফর্ম।
বিদেশি একটি কনসেপ্ট থেকে অনুপ্রাণিত হয়ে সাইফ কবির এবং শাহেদ শরীফ নামের দুই তরুণ উদ্যোক্তা ও বন্ধু সম্পূর্ণ নিজেদের অর্থায়নে এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। এর পেছনে কোনো বিদেশি ফান্ড বা এনজিওর অনুদান নেই, সাধারণ মানুষ চাইলে এতে স্বেচ্ছায় সহায়তা করতে পারেন।
চালু হওয়ার ৬ দিনের মধ্যেই বিস্ময়কর সাড়া তৈরি করতে পেরেছে প্ল্যাটফর্মটি। এ কয়েকদিনেই ৬ হাজার ২৮৩টি ঘুষের অভিযোগ উঠেছে এবং দাবিকৃত ঘুষের মোট পরিমাণ ২২৭ কোটি ৪৫ লাখ টাকা ছাড়িয়েছে।