
জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাব ভবনের ভেতর থেকে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।