
ইরানে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত শনিবার ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
সংস্থাটির হিসাবে, নিহতদের মধ্যে ১৮১ জনই কম বয়সী শিশু। একই সময়ে আহত বেসামরিক মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জনে।
এইচআরএএনএ’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলার ঘটনায় ইরানের বিভিন্ন চিকিৎসা কেন্দ্র, আবাসিক এলাকা এবং সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।