
চাকরির বাজারের সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে সরকার দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায় বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) ব্র্যাক সিডিএমে ইউজিসি আয়োজিত নীতিনির্ধারণী সংলাপে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিএনপি সরকার শিক্ষাখাতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করছে, যা এর আগে কখনো হয়নি।
তিনি আরও বলেন, জীবনমুখী শিক্ষা ব্যবস্থায় ফিরে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশে নেওয়ার চেষ্টা চলছে।