
"তোমার দেখা প্রতিটা জিনিসের মূল অদৃশ্য জগতে, যেটার রূপ বদলাতে পারে, তবে মৌলিক সত্তার কোনো পরিবর্তন হয় না।
তোমার দেখা প্রতিটা বিস্ময়কর দৃশ্যপট এক সময়ে ধ্বংস হয়ে যাবে; প্রতিটা মিষ্টি-মধুর আলাপনও শেষ হয়ে যাবে। কিন্তু তুমি হতাশ হ'য়ো না। কারণ, প্রতিটা জিনিসের উৎসমূল চিরন্তন; কখনোই তা বিলীন হয় না, বরং পল্লবিত হতে থাকে চিরকাল।
শাখা-প্রশাখা ছড়ায়। জন্ম দিতে থাকে নব নব জীবন ও আনন্দের। আসলে জগতের সকলকিছুর মূলই তুমি এবং এই সুবিশাল জগতের সৃষ্টিও তোমা হতে।"
মূলঃ মাওলানা জালালুদ্দিন রুমী
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ