
রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে পড়ে ১৯ বছর বয়সী জুবায়ের আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) আখাউড়া সিলেট রেল সেকশনের মৌলভীবাজার জেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের জেলার কমলগঞ্জ উপজেলার সরইবাড়ি গ্রামের চেরাগ আলীর পুত্র।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান, বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে জুবায়ের পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।