
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) তাদের লেনদেন ও অফিসিয়াল কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসই’র প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে শেয়ার লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। এ সময়ের পর পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।
এছাড়া ডিএসই’র অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত হবে।
ডিএসই’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের ম্যানেজার মোহাম্মদ শাখাওয়াত-ই-এলাহি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।