
বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছেড়েছে।
সোমবার (১৮ মে) থেকে এসব নতুন নোট বাংলাদেশ ব্যাংক-এর মতিঝিল অফিস থেকে ইস্যু শুরু হয়েছে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটগুলো সরবরাহ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নোটগুলোতে গভর্নর মো. মোস্তাকুর রহমান-এর স্বাক্ষর সংবলিত থাকবে।
এ ছাড়া একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও পর্যায়ক্রমে নতুন গভর্নরের স্বাক্ষরে ইস্যু করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন নোটগুলোর রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতো বৈধ ও চালু থাকবে।