
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে শ্যামপুর মডেল থানাধীন পশ্চিম জুরাইন এলাকায় অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সাজাপ্রাপ্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম জুরাইনের তুলা বাগিচা এলাকায় অভিযান চালায়। এসময় একটি পাঁচতলা ভবনের ছাদে কবুতরের খাবারের ড্রামের ভেতর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও আট চেম্বারের একটি রিভলভার উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অস্ত্রের উৎস ও পেছনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রগুলো শ্যামপুর মডেল থানায় জমা দেওয়া হয়েছে।