
বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর। চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। বাঁ-পায়ের কাফ ম্যাসেলের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। শুরুতে চোটের কারণে এই ম্যাচের দলে লিটনের নাম ছিল না। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
৩১ বছর বয়সী এই ব্যাটার জুন মাসে বাঁ-পায়ের কাফ ম্যাসেলে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিলেন। সেই কারণেই প্রথমে তাকে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়নি।
বিসিবি জানিয়েছে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় লিটনকে দলে নেওয়া হয়েছে। তিনি আগামীকাল ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে রওনা দেবেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দল:
নাজমুল হোসেন, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও লিটন দাস।