
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সকালে শ্রদ্ধা আর স্মরণে দিনটি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতির গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্বের প্রতি সম্মান জানিয়ে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে প্রথমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। সকাল ৬টায় সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রাজধানীর জিয়া উদ্যানে যান।
সকাল ৭টায় তার নেতৃত্বে বিএনপি নেতারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় সেখানে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান এবং সুরা ফাতেহা পাঠের মাধ্যমে তিনি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।