
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মালবাহী জীপ নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে চালক নিহত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা আসার পথে আলুটিলা সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম চন্দন দত্ত, তিনিখাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়ক (বসুন্ধরা এলাকার বাসিন্দা) অমুল্য দত্তের ছেলে বলে জানা গেছে।
নিহতের চাচা বাবুল দত্ত জানান,নিহত ব্যক্তি আবুল খায়ের কোম্পানির ডিলার (এসএস ট্রেডার্স) স্বত্বাধিকারী শিপসংকর দে'র গাড়ি চালাতেন। সকলে মাল নিয়ে মাটিরাঙ্গা ও গুইমারা যাওয়ার পথে সাপমারা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা হারুন অর রশিদ সকাল ১০ টার দিকে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে চালক ও সহকারী ঘটনার পরপরই সরে গেছেন। গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে এক জনের লাশ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
মাটিরাঙ্গা থানায় কর্মরত ঘটনাস্থ পরিদর্শনকারী এসআই মোবারক হোসেন প্রথমে হতাহদের খবর দিতে না পারলেও দুপুর ১টার দিকে লাশ পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত জায়গা দুর্গম ও গভীর হওয়ায় প্রথমে লাশ খুজে পাওয়া যায়নী।
থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আশ্রাফুল মুন্না বলেন,নিহত ব্যক্তির অপমৃত্যু মামলা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।