
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মধ্য দিয়ে দেশটির জনগণ যুদ্ধের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে গালিবাফ লিখেছেন, ‘বিবেক বা জীবনযাত্রার ব্যয়—যে কারণেই হোক, আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে “না” বলেছে। আমরা এই বার্তাকে সমর্থন করি।’
যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সতর্ক করে ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, ‘আন্তর্জাতিক অর্থদাতা ও ব্ল্যাকমেইলারদের সেবা করতে গিয়ে মার্কিন সরকার যদি তাদের জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে তারা জানতে পারবে, আমাদের “না”-এর সঙ্গে একটি দুঃস্বপ্ন নেমে আসবে।’