
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাকিল (৩৭) ওরফে বুলেট শাকিল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে উপজেলা তারাব পৌরসভার বরাবো রসূলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল উপজেলা বরাবো রসূলপুর এলাকার মৃত মোস্তাফা মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ- শাকিল তারাব, বিশ্বরোড ও বরাব এলাকায় কিশোরগ্যাং দিয়ে মাদক নিয়ন্ত্রণ করে। শাকিল ও তার বাহিনীর সদস্যরা মাদক ও অস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকায় সরবারহ করে থাকে।
এছাড়াও তারাব ও বিশ্বরোড এলাকায় ছিনতাই-ডাকাতি, জমি দখলসহ নানা অপকর্মে জড়িত শাকিল ও তার বাহিনীর সদস্যরা। তাদের কারণে সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হয়।
স্থানীয়রা আরও উল্লেখ করেন, অদৃশ্য কারনে ধরাছোঁয়ার বাইরে থেকে শাকিল তার অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। তুচ্ছ ঘটনাতেও বাহিনীর সদস্যরা অস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন জানান, তারাব পৌরসভার তারাবো এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি বর্ষণ ও ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার এজাহার নামীয় আসামী শাাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।