
ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বিদেশে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, গ্রেফতারের পর সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা নিয়ে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।