
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনকভাবে এই রোগে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য পাওয়া গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তদের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে চারজনের মৃত্যু সন্দেহজনক হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬৩ জন।
এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। পাশাপাশি সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।
এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৯৩০ জন রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।