
সরকারি প্রশাসনে বড় পরিসরে পদোন্নতি—২৬৪ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে উন্নীত করেছে সরকার।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেলে (সিনিয়র সহকারী সচিব) পদোন্নতি দেওয়া হয়েছে। এই পদটি জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডভুক্ত, যেখানে বেতনসীমা নির্ধারণ করা হয়েছে ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা।
এতে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ই-মেইলে ([email protected]
) যোগদানপত্র পাঠাতে হবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।