
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করা সংগঠন ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। রোববার (৩ মে) সংগঠনের কেন্দ্রীয় অনুমোদনের মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক স্বাক্ষরিত ও অনুমোদিত এই কমিটি আগামী তিন মাসের জন্য কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটিতে অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মুহিউদ্দিন রাহাতকে আহ্বায়ক এবং ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন, যুগ্ম আহ্বায়ক হিসেবে ইয়াকুব মজুমদার (পদার্থবিজ্ঞান) ও আব্দুল বাছিত (অপরাধবিজ্ঞান)। যুগ্ম সদস্য সচিব হয়েছেন এজাজ আহমেদ অক্ষর (অপরাধবিজ্ঞান) ও জাবির বিন মাহবুব (প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স)। এছাড়া সিনিয়র আহ্বায়ক সদস্য হিসেবে জুবায়েদুল ইসলাম শিহাব (প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স) ও জাহিদুল ইসলাম রাকিব (নৃবিজ্ঞান) এবং আহ্বায়ক সদস্য হিসেবে তানজিম হুসাইন (রাষ্ট্রবিজ্ঞান) দায়িত্ব পেয়েছেন।
কমিটি ঘোষণার পর সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবগঠিত কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা, শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, এই আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।