
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটের দিকে কামরাঙ্গীরচর থানার টেকের হাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান জানান, একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কীভাবে আগুন লেগেছে, সে বিষয়টি জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।’
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।