
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়। বিভাগভিত্তিক গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৩১ জন, ওয়ারীতে ৬৩ জন, মতিঝিলে ৪১ জন, তেজগাঁওয়ে ৫২ জন, মিরপুরে ৯৯ জন, গুলশানে ৫৫ জন, উত্তরায় ৫৬ জন, গোয়েন্দা (ডিবি) বিভাগে ৫ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে ৮ জন।
অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, একটি সাউন্ড বক্স, একটি কাটিং প্লায়ার্স, একটি প্লাস্টিকের কাঁচি, একটি কলকি, ২২টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, একটি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড এবং ১৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।